রাজনীতি

ইন্ডিয়া জোটের হাল ধরুন মমতা! রাহুলকে প্রকাশ্যে বার্তা মণিশঙ্কর আইয়ারের, তীব্র চর্চা রাজনৈতিক মহলে

বিরোধী রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেললেন কংগ্রেসের বহিষ্কৃত নেতা মণিশঙ্কর আইয়ার। তিনি স্পষ্ট দাবি করেন ইন্ডিয়া জোটের নেতৃত্বভার দেওয়া উচিত তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এমনকি তিনি সরাসরি রাহুল গান্ধীকে পরামর্শ দিয়েছেন, বিরোধী শিবিরের স্টিয়ারিং আঞ্চলিক দলগুলির অভিজ্ঞ নেতাদের উপর ছেড়ে দেওয়া হবে বর্তমান সময় দাঁড়িয়ে উপযোগী পদক্ষেপ।

আইয়ারের বক্তব্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ইন্ডিয়া জোটের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়তে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং আরজেডি নেতা তেজস্বী যাদব-এর মতো আঞ্চলিক শক্তিগুলির গুরুত্বের দিকে।

২৪-এর লোকসভা নির্বাচনের আগে ও পরে ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে নানা জল্পনা চলেছে। সেই আবহাওয়ায় আইয়ারের মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে, বিশেষত পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই মন্তব্য শুধুমাত্র ব্যক্তিগত মত নয়, বরং বিরোধী রাজনীতির ভিতরে নেতৃত্বের সমীকরণ নিয়ে অস্বস্তির ইঙ্গিত। ইন্ডিয়া জোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও বিরোধী রাজনীতির ভবিষ্যৎ এই ত্রিমুখী সমীকরণই এখন রাজনৈতিক চর্চার কেন্দ্রে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.