বিনোদন

‘প্রধান’-এর পর সিনেমাতে দেব-সোহমের জুটির সঙ্গে থাকতে পারে মিঠুনও- যা নিয়ে টলিউড পাড়াতে জল্পনা তুঙ্গে !

নিজস্ব সংবাদদাতা : বাংলা সিনেমার সাফল্যের চাবিকাঠি হিসেবে বিভিন্ন রকমের পথ ব্যবহার করে থাকে প্রযোজকরা। বর্তমানে তাদের প্রধান লক্ষ্য হয় ইন্ডাস্ট্রির ভিতরে কোনো ধরনের পরিবর্তন না করে মিলেমিশে কাজ করা। এছাড়াও বড় তারকাদের দিয়ে সিনেমাতে অভিনয় করানো। দর্শকরা যাতে তাদের দেখার জন্য প্রেক্ষাগৃহে ছুটে যায়। এবার নাকি অভিনেতা ও প্রযোজক সোহম সেই পথে এগিয়ে চলেছে। নতুন কোনো কিছু চমক তৈরি করার প্রচেষ্টায় আছে সে। তাই না কি হাত মিলিয়েছে দেবের সাথে । কিন্তু এর কোনো ব্যবসায়িক প্রমাণ, এখনও জানা যায় নি। তবে শোনা যাচ্ছে যে এবারও নাকি দেব ও সোহমকে এক সঙ্গে দেখা যাবে সিনেমাতে। এছাড়াও থাকবে নতুন চমক।

দেব ও সোহম এই মুহূর্তে এক সঙ্গে একটি নতুন ছবিতে কাজ করছে। তাদেরকে এক সঙ্গে দেখা যাবে অতনু রায়চৌধুরী প্রযোজিত এবং অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবিতে। এছাড়াও শোনা যাচ্ছে, দুই নায়ক শুটিং ফ্লোরেই নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন। তবে নতুন ছবিতে দেব ও সোহমের সাথে দেখা হতে পারে মিঠুনের। তা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। কিন্তু বর্তমানা মিঠুনের পারিশ্রমিক আকাশছোঁয়া। সে ক্ষেত্রে সত্যি কি সোহম তার নতুন ছবিতে তাকে নেবে? যা নিয়ে যথেষ্ট পরিমাণে অবাক টলিউডের অন্দরমহল। তবে সূত্রে খবর,এই বিষয়ে কথা বার্তা অনেকটাই এগিয়েছে।

সম্প্রতি মিঠুন, সুমন ঘোষের ছবি ‘কাবুলিওয়ালা’র অভিনয় করছেন সাথে তাঁকে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনেও দেখছেন সকলে। তবে কি আবার দেখা যাবে মিঠুন-দেবকে একসঙ্গে। তা এখনো নিশ্চিত নয়। তবে ইন্ডাস্ট্রির অনেকেই জানে যে দেব-মিঠুনের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো রয়েছে। অন্য দিকে ,সোহমের সাথেও তার খুব ভালো সম্পর্ক। তাহলে কি আগামী দিনে তাদের এক সাথে দেখা যাবে পর্দাতে? সবটাই জানা যাবে কিছু দিনের অপেক্ষার পর..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.