অফবিট

শ্রীকৃষ্ণ কেন তার প্রিয় বাঁশি ভেঙে ফেলেছিলেন জানেন ? জানলে আপনিও অবাক হবেন

নিজস্ব সংবাদদাতা : এই বিশ্বে কৃষ্ণের কথা উঠলেই, রাধার কথা সর্বদাই জড়িত থাকে তাঁর সাথে। আমরা ভালোবাসা বলতে বুঝি রাধা কৃষ্ণের প্রেম যেখানে ছিল শুধুই স্বার্থহীন ভালোবাসা। সেই ভালোবাসার মধ্যে যতই দৈবিক ব্যাপার থাকুক না কেন তা আমাদের কাছে একান্ত আপন। সকলেরই মন ছুঁয়ে রয়েছে এই অমর জুটির প্রেম কাহিনী। যেখানে রয়েছে গভীর প্রেম, বিরহ, অভিলাস সব কিছুই।

লোককথা অনুযায়ী শ্রীকৃষ্ণের মোট দুটি জিনিস সব থেকে প্রিয় ছিল। এক রাধা এবং দুই বাঁশি। বিষ্ণুর অষ্টম অবতার, শ্রীকৃষ্ণের বাঁশি ছিল ভীষণ প্রিয়। যা তাঁর সঙ্গে সর্বদা থাকতো। এমনকি বাঁশি ছাড়া শ্রীকৃষ্ণের মূর্তিও দেখা যায় না পৃথিবীতে। পুরো ভুবন শ্রীকৃষ্ণের বাঁশির সুরে পাগল ছিল।ভগবান কৃষ্ণের বাঁশি হল প্রেম, সুখ এবং আকর্ষণের প্রতীক। শাস্ত্রীয় মত অনুযায়ী শ্রীকৃষ্ণের বাঁশির নাম মহানন্দা বা সম্মোহিনী।

পুরাণ মতে, ভগবান শিব যখন বালক শ্রীকৃষ্ণর সাথে গোকুলে দেখা করতে গিয়েছিলেন,তখন মহর্ষি দধীচির হাড় থেকে শ্রীকৃষ্ণের জন্য বাঁশিটি তৈরি করে নিয়ে গিয়েছিলেন। যা তিনি, শ্রীকৃষ্ণকে উপহার দিয়েছিলেন।

পৌরাণিক মতে,শ্রীকৃষ্ণ তাঁর মামা কংসকে হত্যা করে দ্বারকায় তাঁর স্ত্রী রুক্মিণীর সঙ্গে বসবাস করেন। স্ত্রী হিসেবে রুক্মিণী তাঁর স্বামীর সেবায় নিযুক্ত ছিলেন। সবকিছু থাকা সত্বেও শ্রীকৃষ্ণ তাঁর মন থেকে রাধাকে মুছে ফেলতে পারেনি। বিয়ের পরেও শ্রীকৃষ্ণ রাধার প্রেমেই মগ্ন ছিল।

শাস্ত্রীয় মত অনুযায়ী, শ্রীকৃষ্ণ, রাধার সাথে মিলিত হবার জন্য সব রকম দায়িত্ব পালন করেছিলেন। রাধার প্রেমে নিজেকে মগ্ন করতে তিনি তাঁর জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে গিয়েছিলেন তারপর থেকেই রাধার গল্প খুব কমই পাওয়া যায়। শ্রীরাধা মৃত্যুর আগে শ্রীকৃষ্ণকে একবার দেখার জন্য অনুরোধ করেছিলেন।যার জন্য দ্বারকায় সংসার করার সত্ত্বেও শ্রীকৃষ্ণ, রাধার জীবনের শেষ মুহূর্তে দেখা করেছিলেন। শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনতে শুনতে তাঁর কোলেই রাধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর প্রিয় রাধার বিচ্ছেদ সহ্য করতে না পেরে, তাঁর প্রিয় বাঁশিটি ভেঙে জঙ্গলে ফেলে দিয়েছিলেন।তারপর থেকে শ্রীকৃষ্ণ সারা জীবন আর বাঁশি বাজান নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.