বিনোদন

মহালয়ার পর দিন সুখবর দিলেন দুর্নিবার, নতুন দায়িত্ব নিতে প্রস্তুত কি বাবা দুর্নিবার ?

গায়ক দুর্নিবার সাহা বাবা হতে চলেছে। দেবীপক্ষ শুরু হতে না হতেই সাহা বাড়িতে সুখবর। মার্চ মাসের গোড়ার দিকে সাত পাকে বাঁধা পড়েছিলেন গায়ক দুর্নিবার সাহা এবং মোহর সেন। মোহর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারি হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত। মহালয়ার পরের দিন সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন দুর্নিবার। সূত্রে খবর দুর্নিবার বলেন ,” ৮ মাস আগে ধুমধাম করে বিয়ে করেছিলাম।জীবনে আরও এক ধাপ এগোচ্ছি। খুবই উত্তেজিত।” ইন্ডাস্ট্রির অন্দরমহলে তার এই বিয়ে নিয়ে ভীষণভাবে চর্চা হয়েছিল। যদিও সেই দিকে কোন নজর দেননি তিনি। গায়ক বরাবরই নেতিবাচক মন্তব্য গুলিকে এড়িয়ে গিয়েছে। বর্তমানে বাবা হওয়ার অনুভূতি ধীরে ধীরে বুঝতে পারছেন দুর্নিবার।

দুর্নিবার বলেছেন, “মোহরের প্রতি যত্ন বরাবরই ছিল। এখন হয়তো আরও একটু বেশি সচেতন হয়েছি। প্রস্তুত কি না, এখনই বলতে পারছি না। সময় এলে বুঝতে পারব, ঠিক কতটা প্রস্তুত।” তবে পরিবারের কোন সময় নতুন সদস্য আসতে চলেছে সেই বিষয়ে খোলাখুলি ভাবে কোন কথা বলেননি। তবে ২০২৪ এর প্রথম দিকেই হয়তো নতুন অতিথি এসে পড়বে সাহা বাড়িতে।

৯ মার্চ তারা খুব ধুমধাম করে বিয়ে করেছিলেন। তাদের বিয়ে প্রসেনজিৎ নিজে দাঁড়িয়ে থেকেই দিয়েছে। এখনো বড় দাদার মতো মোহরের খেয়াল রাখছেন তিনি। এই মুহূর্তে বাড়ি থেকেই সমস্ত কাজ সামলাচ্ছেন মোহর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.