বিদেশ

ক্যানসার আক্রান্তে মৃত ভ্লাদিমির পুতিন। মুখ খুললেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

কিছুদিন ধরেই সংবাদমাধ্যমে শোনা যাচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ক্যান্সার আক্রান্ত মৃত হয়েছেন। কিন্তু এই খবরের সত্যতা যাচাই করেনি কেউই। এই ঘটনাকে সম্পূর্ণ মিথ্যে ও গুজব বলে ঘোষণা করল পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এক টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে খবর ছড়ায় যে উত্তর মস্কোর ভালদাই প্যালেসে পুতিনের মৃত্যু হয়েছে। কিন্তু সেই খবর যে সম্পূর্ণ মিথ্যে, এর কোন সত্যতা নেই সেটা এবার জানানো হলো ক্রেমলিনের তরফ থেকে।

তবে শুধু ক্যান্সার ই নয়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই গুজব ও ছড়িয়েছে আগে। এবারের সমস্ত গুজবের পরিষ্কার উত্তর দিয়ে দিল রাশিয়ান প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি স্পষ্ট জানিয়ে দেন,”রুশ প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে বলে যে খবর ছড়ায়, তা একেবারে অযৌক্তিক। এর মধ্যে কোনরকম সত্যতা নেই”।

তবে সমীক্ষায় দেখা যাচ্ছে যবে থেকে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা হয়েছে তবে থেকেই, পুতিনেরর স্বাস্থ্য সংক্রান্ত মিথ্যে গুজব ছড়াচ্ছে সংবাদমাধ্যমে। এমনকি ইউক্রেনের প্রধানমন্ত্রী ও একবার বলেছিলেন,” রাশিয়ান প্রেসিডেন্টের শরীর ভালো নেই।”কিন্তু সেই কথার কোন পরয়াই করেনি ভ্লাদিমির পুতিন। তবে কেন এরকম গুজব ছড়াচ্ছে বারবার সে নিয়েই উড়ছে প্রশ্ন!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.