পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হলো হাওড়া স্টেশন।সেই স্টেশনেই এতদিন ধরে চলছিল এক অসাধু চক্র। সেই অসাধু চক্রের পর্দা ফাঁস করল পুলিশ কর্তৃপক্ষ। গতকাল এই অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে হাওড়া স্টেশনের পুলিশ।
পুলিশের দাবি,”এই দলটি পানীয় জলে ঘুমের ওষুধ মিশিয়ে সেই পানীয় খাওয়া তো যাত্রীদের। তারপর সেই পানিও খেয়ে যাত্রীরা ঘুমিয়ে পড়লে যাত্রীদের যাবতীয় জিনিসপত্র লুট করত এরা।”গতকাল হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্ম থেকে পুলিশ গ্রেফতার করে এই পুরো দলটিকে। এই দলটির কাছ থেকে উদ্ধার করা গিয়েছে পানিয় জলের বোতল, ঘুমের ওষুধ সহ অন্যান্য জিনিসপত্র। এই দলটির গতিপুতি দেখে সন্দেহ হয় পুলিশের তারপরেই এদের গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে দুরপাল্লার ট্রেন গুলিতে রমরমিয়ে হতো এই অসাধু কাজ। তবে আর কোথায় কোথায় এরকম অসাধুচক্র আছে তাও জানার চেষ্টা করছে পুলিশ।







