চাকরি

পোস্ট অফিসে চাকরির সুযোগ! মাধ্যমিক পাশেই হবে লক্ষাধিক নিয়োগ | WB Post Office Group-D Recruitment

 

 

দীর্ঘদিন যারা অপেক্ষা করছেন তাদের জন্য চলে এলো নতুন করে বিশাল বড় একটি চাকরির সুখবর।বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে 1 লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশে এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

 

1. ভারতীয় পোস্ট অফিসের তরফে পোস্টম্যান

2. ভারতীয় পোস্ট অফিসে মেল গার্ড

3. ভারতীয় পোস্ট অফিসের স্টাফ তথা মাল্টিটাস্কিং স্টাফ।

 

মোট শূন্যপদ:-

পোস্টম্যান- এখানে মোট শূন্য পদ রয়েছে ৫৯০৯৯টি

 

মেল গার্ড- এখানে মোট শূন্য পদ রয়েছে ১৪৪৫টি

 

মাল্টিটাস্কিং স্টাফ- এখানে মোট শূন্য পদ রয়েছে ৩৭৫৩৯টি

সব মিলিয়ে হিসেব অনুযায়ী এখানে দেখা যাচ্ছে ৯৮,০৮৩ পদে কর্মী নিয়োগ করা হবে। ২০২২ সালের মধ্যে সবথেকে বড় নিয়োগ এটি এত বড় নিয়োগ এর আগে কখনো হয়নি একসঙ্গে।

 

শিক্ষাগত যোগ্যতা:-

এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে। চাকরিপ্রার্থীদের দশম শ্রেণী উত্তীর্ণ হলেই এখানে চাকরি করতে পারবেন। তবে বেশ কিছু পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কিছু কিছু পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

 

বয়সের পরিসীমা:-

এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর ন্যূনতম বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। যারা OBC ক্যাটাগরির তারা এখানে সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর বয়সের ছাড় পাবেন এবং যারা SC/ST ক্যাটাগরির দ্বারা সরকারি নিয়ম অনুযায়ী এখানে পাঁচ বছর বয়সের ছাড় পাবেন।

 

বেতন: এটি কেন্দ্র সরকারিও একটি চাকরিতে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থীদের এখানে প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে। চাকরি প্রার্থীরা এখানে পেয়ে যাবেন প্রতি মাসে 25,500/- টাকা থেকে 81,100/- টাকা পর্যন্ত। এছাড়াও আলাদা আলাদা পোষ্টের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো হয়েছে।

 

আবেদন পদ্ধতি: চাকরিপ্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে পরবর্তীকালে লগইন করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। চাকরি প্রার্থীরা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে- indiapost.gov.in. নিচে আবেদন পদ্ধতি Step-by-Step আলোচনা করা হলো-

 

1) ভারতীয় পোস্ট -indiapost.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

 

2) হোমপেজে গিয়ে নিয়োগ লিঙ্কে ক্লিক করুন, এখানে ক্লিক করে আবেদনের একটি পেজ খুলে যাবে।

 

3) এরপর আপনি যে পোষ্টের জন্য আবেদন করতে চান সেই পোস্টটি সিলেক্ট করুন।

 

4) নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করুন।

 

5) শিক্ষাগত যোগ্যতার তথ্য ও ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।

 

6)এরপর চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য জমা করতে হবে।

 

7) সবশেষে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রাখতে হবে।

 

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: এখানে আবেদন করার সময় চাকরি প্রার্থীরা যে সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখবেন-

 

1.মাধ্যমিকের এডমিট কার্ড।

 

2.আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।

 

3. আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

 

4. আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড

 

5. চাকরি পার্থীর নিজস্ব ফটো ও সিগনেচার

 

6. বয়সের প্রমাণপত্র

 

নিয়োগ পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.