অফবিট

রান্না করা পাতলা ঝোল ঘন করার রইল ৬টি উপায়

রান্না করতে গিয়ে একটু গোলমাল হয়েই থাকে। কখনও নুন কম হয়, হলুদ বেশি পড়ে যায়, ঝাল হয়ে যায়— এমন নানাবিধ সমস্যা হতেই থাকে। অনেক সময় আবার কোনও খাবার একটু বেশি পাতলা হয়ে যায়। সবার রান্না সমান হয় না। কেউ কেউ রান্না খুব বেশি ভালো করতে পারেন । আবার কেউ কেউ রান্না খুব ভালো করতে পারেন না, তারা রাঁধতে গিয়ে কিছু না কিছু ভুল করেই ফেলেন। বিশেষ করে ঝোলের তরকারি রান্না করার সময়ই ঝামেলা বাঁধে বেশি। ঝোল এত বেশি পাতলা হয় যে তা খাওয়াই মুশকিল হয়ে যায়। এদিকে ঝোল ঘন হলে সেই তরকারি খেতে বেশি সুস্বাদু লাগে। যারা ভাবেন ঝোল এর তরকারি ঘন করবেন কিন্তু ঝোল ঝোল সেই প্রতিবারের মত পাতলা হয়েই যায়। তাই তাদের জন্য রইলো ঝলের তরকারি ঘন করার কিছু উপায়। চলুন জেনে নেওয়া যাক-

দই :-

ঝোল যদি পাতলা হয়েও যায়, তা থকথকে করতে দই অন্যতম ভরসা। দু’চামচ মতো দই দিলেই ঘন হবে ঝোল। তা ছাড়া দই ব্যবহার করলে স্বাদও খানিক বেড়ে যায়।

কর্নফ্লাওয়ার :-

রান্নাঘরে থাকা একটি উপাদান কর্নফ্লাওয়ার। ২/৩ চামচ পানিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। রান্নায় এই মিশ্রণ ব্যবহারে ঝোলের ঘনত্ব বাড়বে।

আলু সেদ্ধ মেশাতে পারেন :-

পাতলা ঝোল ঘন করার জন্য মেশাতে পারেন আলু সেদ্ধ। সেজন্য আলু প্রথমে সেদ্ধ করে নিয়ে সেগুলো চটকে নিন। এরপর ঝোলের সঙ্গে মিশিয়ে নিন। এতে ঝোল বেশ ঘন হবে। তবে আলু খুব বেশি দেবেন না। তাতে স্বাদ পরিবর্তন হয়ে যেতে পারে।

নারকেল দুধ :-

নারকেল দুধ সব সময় বাড়িতে থাকে না। কিন্তু নারকেল দুধ বাড়িতে মজুত থাকলে টলটলে ঝোলে আধ কাপ মতো মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই ঝোল গাঢ় হবে।

বেসন :-

তরকারিতে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে বেসন ব্যবহার করতে পারেন, এটি তরকারিকে ঘন করতে সাহায্য করে।
তবে অতিরিক্ত বেসন ব্যাবহার করবেন না, তাহলে তরকারির টেষ্ট নষ্ট হয়ে যেতে পারে।

টমেটো পেস্ট :-

তরকারিকে ঘন করার জন্য টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন। উপযুক্ত পরিমাণে টমেটোর পেস্ট দিলেও কিন্তু ঝোল বেশ ঘন হয়ে যায়, তবে খেয়াল রাখবেন সেক্ষেত্রে যেন তরকারি বেশি টক না হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.