আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণ করে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাব আমাদের শরীরে ঘটলে আমাদের শরীরের হাড়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ক্লান্তিবোধ, ক্ষুধামন্দা ও হতাশা এগুলো ভিটামিন ডি শরীরে ঘাটতি হলে দেখা দিতে পারে। ভিটামিন ডির প্রধান উৎস হল সূর্যের আলো। প্রতিদিন নিয়ম করে সকাল ১১ টা থেকে দুপুর দুটোর মধ্যে 15 থেকে কুড়ি মিনিট যদি রোদে দাঁড়ানো যায় তবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি নেওয়া যায়। বিশেষ কিছু খাবার আছে যেগুলো ভিটামিন ডি র উৎস। সেই খাবারগুলির কথাই নিজে আলোচনা করা হলো।
১) দুধে ভিটামিন ডি পাওয়া যায় তার সঙ্গে থাকে ক্যালসিয়াম ও প্রোটিনও।
২) তেল যুক্ত সামুদ্রিক মাছে পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটিসিস এবং ভিটামিন ডি। প্রত্যেক সপ্তাহে দুটি দিন এই মাছ খেলে ভিটামিন ডি পাওয়া যাবে।
৩) ভিটামিন ডি’র আরেকটি উৎস হল মাশরুম।
৪) প্রতিদিন নিয়ম করে কুসুমসহ ডিম খেলে ভিটামিন ডি র অভাব পূরণ হয়।
৫) নিয়মিত খাদ্যতালিকায় দই বা পনির রাখলে ভিটামিন ডি র অভাব শরীরে ঘটবে না।







