বাংলাদেশে এক স্কুলে ক্লাস চলাকালীনই এই কাণ্ড ঘটান অভিযুক্ত শিক্ষিকা। হিজাব না পরার কারণে ৯ ছাত্রীর চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে।এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ওই ছাত্রীদের অভিভাবকরা।
সূত্র মারফত জানা যায়, ক্লাস চলাকালীন শিক্ষিকা রুনিয়া সরকার কাঁচি দিয়ে ৭ম শ্রেণির ৯ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেন। ওই ছাত্রীদের অপরাধ ছিল তারা নাকি হিজাব পরেনি। অভিযুক্ত রুনিয়া ওই প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। সপ্তম শ্রেণির ছাত্রী মাইসা জাহান, তানজিলা আক্তার, আনীল আক্তার, তাসফিয়া, মাহাদিয়া, সুমাইয়া ও ইফা হিজাব পরে না আসার কারণে তাদের চুল কেটে নেওয়া হয় বলে জানায় তারা।
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনের দুদিন আগে ঘটা এই ঘটনায় নিন্দা শুরু হয়েছে নানা মহলে।







