জেলা

বন্ধ লঞ্চ পরিষেবা! দুর্ভোগে ফেরিঘাটে আটকে পড়া যাত্রীরা

রাত দশটা বাজতেই লঞ্চ পরিষেবা বন্ধ হওয়ার পরেই দুর্ভোগে পূর্ব বর্ধমানের কালনা ফেরিঘাটে এসে আটকে পড়া যাত্রীরা। উল্লেখ্য সোমবার রাত থেকে কালনার নিচু জাপট এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন। আর সেই কারণেই কালনা শান্তিপুর ভেসেল পরিসেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত। আর এমনই নোটিশ সাটিয়ে দেয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে।
কারণ এই কটা দিন হবে বিপর্যয় মোকাবিলার কাজ এর কারণে বন্ধ ভেসেল পরিষেবা, সমস্ত রকম ভারী যানবাহনও পারাপার বন্ধ। রাত দশটার পর কেবলমাত্র ভেসেলই পারাপারের মাধ্যম ছিল যাত্রী থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের। আর আর সেই নোটিশ আসতেই সমস্যায় যাত্রীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.