রাজনীতি

মিমি-নুসরতের থেকে ভোটের জন্য টিপস নিতে আপত্তি রচনার, কিন্তু কেনো?

এবারের লোকসভা নির্বাচন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান দুজনের মধ্যে কেউই প্রার্থী নন। অথচ ২০১৯ সালের নির্বাচনের জয়ী প্রার্থী ছিলেন দুজনেই এবং গত কয়েক বছর ধরে তো সাংসদের দায়িত্বেও ছিলেন তারা। অথচ তাদের কাছ থেকে ভোট সম্পর্কিত কোনোরকম টিপস নেবেন না রচনা? একেবারেই না ও এমন কথা তাঁর মাথাতেও আসেনি। স্পষ্ট জানিয়ে দিলেন ‘দিদি নম্বর ১’।

এবারের হুগলি লোকসভায় রচনা বন্দোপাধ্যায় বনাম লকেট চট্টোপধ্যায়। আর এবারের লোকসভা নর্বাচনে তৃণমূল বনাম বিজেপির যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। যেখানে লকেট বহুদিন ধরেই রাজনীতিতে সক্রিয় ও অপরদিকে রচনা নবাগতা। এমন পরিস্থিতিতেও মিমি বা নুসরতের কাছ থেকে কোনোরকম টিপস নিতে চান না অভিনেত্রী, কিন্তু কেনো?

রচনা জানান, ইন্ডাস্ট্রির সকলেই তাঁর বন্ধু। যদি কখনো মিমি বা নুসরতের সঙ্গে তাঁর দেখা হয় তখন তিনি তাদের থেকে সরাসরি জানতে চাইবেন যে তারা দিদির সাথে কেনো নেই। তাঁর কথায়, “ওদের চিন্তাভাবনার সঙ্গে আমার চিন্তাভাবনা নাও মিলতে পারে। আমি রাজনীতিতে আসব, কি আসব না, সে বিষয়ে ওদের কথামতো সিদ্ধান্ত নেব, এমন ভাবনা আমার কোনওদিন ছিল না।” আপাতত তারকা প্রার্থীর পাখির চোখ এখন হুগলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.