রাজ্য

এবার অভিনেতার রেস্তোরা কান্ডে তদন্তে নামবেন বিধাননগরের গোয়েন্দারা নির্দেশ হাইকোর্টের

সম্প্রতি দিন কয়েক ধরেই জল্পনা শীর্ষে রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার একজন সদস্য। তবে শুটিং চলাকালীন নিউটনের এক রেস্তোরাঁয় গাড়ি পার্কিং নিয়ে বাদশা বাধে রেস্তোরাঁর মালিকের সাথে আর তাতেই বারে বিপত্তি। রেস্তোরাঁর সিসিটিভি ফুটেছে ধরা পড়ে অভিনেতার সাথে রেস্তোরাঁর মালিকের হাতাহাতির ফুটেজ। আর সেখানে দেখা যায় রীতিমত রেস্তোরাঁর মালিক কে মারধর করছেন সোহম। তবে অভিনেতা জানান তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নামে কু-কথ্য বলার কারনেই এই ঘটনা ঘটে। এই ঘটনার পরেই রেস্তোরাঁর মালিক দারস্থ হয় হাইকোর্টে।

অপরদিকে আজ তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর রেস্তরাঁয় অশান্তির ঘটনায় তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সূত্রের জানা গিয়েছে, নির্দেশ অনুযায়ী, বিধাননগরের গোয়েন্দা বিভাগকে তল্লাশি পর্ব চালিয়ে যেতে হবে। আগামী ৪ জুলাই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে।পাশপাশি মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করারও নির্দেশ পর্যন্ত দেন বিচারপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.