বর্তমানে সব কিছুরই বাজার মূল্য ঊর্ধ্বমুখী। তবে আগে এই সব জিনিসের দাম অনেকটাই নিম্নমুখী ছিল। তাই তখনকার দিনে কুড়ি টাকার মূল্য অনেকটাই ছিল। তাই এবার ১৯৯০ সালে সবজি বিক্রেতার থেকে ঘুষ নেওয়ার অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করল বিহার আদালত।
বর্তমানে চারিদিকে পুলিশের বিরুদ্ধে উঠে আসে বিভিন্ন অভিযোগ। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এ নতুন নয়। এর আগে পুরনো সময় থেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সহরসা রেলস্টেশনের তৎকালীন কর্তব্যরত কনস্টেবল সুরেশ প্রসাদ সিংহের বিরুদ্ধে তাৎপর্যপূর্ণ অভিযোগ উঠেছে। ১৯৯০ সালের ৬ মে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিলেন সব্জিবিক্রেতা সীতা দেবী। সেই সবজি বিক্রেতার সঙ্গে ছিল এক ঝুড়ি সবজি। সুরেশ তাঁকে থামতে বলে কানে কানে কিছু বলেন। এরপর শাড়ির খুঁট থেকে কুড়ি টাকা বার করে সুরেশের হাতে তুলে দেন সীতা।
গোটা বিষয়টি চোখে পরে সহরসার স্টেশন মাস্টারের। তারপর অভিযোগ দায়ের হয় সুরেশের বিরুদ্ধে। তবে অগ্রিম জামিনও পেয়ে যান। এরপর ১৯৯৯ সাল থেকে সুরেশ পালিয়ে যায়। এরই মধ্যে সুরেশ সরকারি দফতরে নিজের যে সমস্ত ঠিকানা দিয়েছিল সেটা পুরোটাই ভুয়ো বেরিয়েছে। এরপর গত বৃহস্পতিবার অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিশেষ ভিজিল্যান্স বিচারক সুদেশ শ্রীবাস্তব। সেই গ্রেফতারের দায়িত্ব পরেছে ডিজিপিকে ওপর।







