বিশ্ব

সফল উৎক্ষেপণ কৃত্রিম উপগ্রহ ‘জিস্যাট ২০’ -এর

সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ , ইসরোর কৃত্রিম উপগ্রহ ‘জিস্যাট২০’ । আমেরিকার ফ্লরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপিত হয় , এই অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহটি । ভারতীয় সময় অনুযায়ী সোমবার মধ্যরাতে এই উপগ্রহটি উৎক্ষেপণ করে ইলন মাস্কের সংস্থা ‘স্পেস এক্স’। স্পেস এক্স সংস্থার ‘ফ্ল্যালকন ৯’ রকেটটি এই কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠিয়েছে ।

‘জিস্যাট২০’ কৃত্রিম উপগ্রহটির মহাকাশে পাড়ি দিতে সময় লেগেছে ৩৪ মিনিট । এবং এই কৃত্রিম উপগ্রহটির ওজন ৪ হাজার ৭০০ কেজি । দেশের যেসব গ্রামাঞ্চলে ইন্টারনেট পরিষেবা নেই , সেখানে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পরিষেবা , পাশাপাশি মধ্য আকাশে বিমানযাত্রীদের ইন্টারনেটের সুবিধা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে এই কৃত্রিম উপগ্রহটি ।

জানা গেছে , দেশের ইন্টারনেট পরিষেবাকে আরো উন্নত করতে এই উপগ্রহটি পরিষেবা ১৪ বছর ধরে । সোমবার মধ্যরাতে কেপ ক্যানভেরালের স্পেস কমপ্লেক্স ৪০ থেকে ইসরোর এই কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপিত হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.