বিশ্ব

গাজায় ফের বিমান হামলায় প্রাণ গেল ৫ জনের, ধ্বংস আবাসিক ভবন! আহত আরও ৬

গাজায় ফের হামলার ঘটনায় প্রাণ হারালেন অন্তত পাঁচ জন। শনিবার ভোরে পশ্চিম গাজা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এই ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল। মৃতদের মধ্যে চার জন মহিলা রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রিমাল এলাকার আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। স্থানীয় সাংবাদিকদের দাবি, হামলার আগে বাসিন্দাদের কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। সেই সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথমে যুদ্ধবিমানের শব্দ শোনা যায়। এরপর পরপর তিনটি হামলা হয় বলে দাবি করেছেন আল-জাজিরার সাংবাদিক হানি আল-শায়েব। বিস্ফোরণে নির্দিষ্ট অ্যাপার্টমেন্টটি ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ভবনের নীচের কয়েকটি তলাও। পরে আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। এরপর শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি নিখোঁজদের সন্ধানেও তল্লাশি চালানো হয়। উদ্ধার অভিযান চলাকালীন এলাকায় ড্রোন ওড়ার শব্দ শোনা গিয়েছে বলেও স্থানীয় সূত্রে খবর।

উল্লেখ্য, রিমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে অন্যতম। যুদ্ধের জেরে বহু মানুষ এই এলাকায় আশ্রয় নিয়েছেন। তাঁদের অনেকেই অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন। আবাসিক ভবনে এই হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। উদ্ধার ও তল্লাশি অভিযান চলায় হতাহতের সংখ্যা সম্পর্কে চূড়ান্ত তথ্য এখনও সামনে আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.