কলকাতার গল্ফ গ্রিন অঞ্চলে আবর্জনার মাঝে পাওয়া গেলো এক মহিলার মস্তক খন্ড। সকালবেলায় স্থানীয় বাসিন্দার নজরে পড়ে সেই শিরোচ্ছেদ। এর পরেই অঞ্চলে ওই শুরু হয় উত্তেজনার পরিবেশ। এই ঘটনার সাথে সাথেই খবর দেওয়া হয় গল্ফগ্রীণ থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে মস্তক খন্ডটি। এখনো পর্যন্ত কোথা থেকে এলো এই ধর হীন মস্তক তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এই ঘটনাকে নিয়ে শুরু হলো পুলিশি তদন্ত।
স্থানীয় বাসিন্দারা বলেন, সকালে রাস্তার ধারে আবর্জনার স্তুপে পড়ে থাকতে দেখান তারা সেই মস্তক খন্ড। তাদের শুরুতেই মনে হয়েছিল ওটা একটি মহিলার মাথা। এর পরই প্রশ্ন ওঠে মহিলার দেহটি কোথায়? দেহটিকেও কি একই ভাবে ছিন্ন করে ফেলে দেওয়া হয়েছে? পুলিশ তদন্তে নেমেছে খুঁটিয়ে দেখছে সি সি টিভি।
কলকাতা শহরের রাস্তায় অনেক পাওয়া গিয়েছে রহস্যময় দেহ। গত কয়েক দিন আগে ময়দানে উদ্ধার হওয়া এক ব্যাক্তির দেহ,তার পরপরই ডাফরিন রোডের ধারে এক নর্দমায় পাওয়া যায় এক দেহ এবং এরই মধ্যে উদ্ধার হলো মহিলার মস্তক খন্ড।







