অফবিট

কী ভাবে জন্ম হয় দেবী সরস্বতীর! জানলে অবাক হবেন

আর কয়েক দিন পরেই সরস্বতী পুজো। বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইনস ডে। মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী বিদ্যা, শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী।

কিন্তু কী ভাবে এই দেবীর সৃষ্টি হল সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে।

বলা হয় হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা ত্রিদেব হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তারাই হলেন জগতের ত্রিমূর্তি। ব্রহ্মা হলেন সৃষ্টির কারক, বিষ্ণু হলেন প্রতিপালক ও মহেশ্বর হলেন ধ্বংসের দেবতা। জগতে যেমন সৃষ্টির প্রয়োজন আছে তেমনই পালনের ও প্রয়োজন।আবার ধ্বংস না করলে নতুন কিছু সৃষ্টি হয় না। তাই ধ্বংসের দেবতা হিসেবে মহাদেবকে দেখানো হয়েছে।

ত্রিদেবের মধ্যে অন্যতম হলেন ব্রহ্মা।পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভ‌ু। অর্থাৎ তাঁর কোনও পিতা ও মাতা নেই। তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন।এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তাঁর সকল ভালো গুণকে একত্র করতে থাকেন। আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এই ভাবেই ব্রহ্মার মুখ গহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর।

পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাঁকে এই বিশ্বকে কী ভাবে আরও সুন্দর করে তোলা যায়, সে সম্পর্কে পরামর্শ দেন। পুরাণের কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসেবে বিষ্ণুর কথা উল্লেখ করা আছে। আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসেবে বলা হয়েছে। পুরাণের একটি কাহিনি অনুসারে একবার কোনও একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময়মতো এসে উপস্থিত হতে পারেননি সরস্বতী। সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরও এক স্ত্রীর সৃষ্টি করেন। সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্র‌ুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী। তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তি অন্যতম হলেও মর্ত্যলোকে ব্রহ্মার পুজো করা হবে না। সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সে ভাবে কোথাও দেখা যায় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.