দুর্গাপুজোর পরবর্তীতে এবার কালীপুজোতেও বিশেষ পরিষেবা মেট্রো রেলের। প্রধানত দক্ষিণেশ্বর ও কালীঘাটগামী জনতার কথা মাথায় রেখেই বিশেষ এই পরিষেবা মেট্রো কর্তৃপক্ষের। মধ্যরাত অবধি চালু থাকছে মেট্রো পরিষেবা। মেট্রোর তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়েছে ইতিমধ্যেই। মেট্রোরেল কর্তৃপক্ষ এও জানায় যে, উৎসবের ওই দু’টি দিনে অতিরিক্ত মেট্রো চালানো হবে।
আগামী ২৪ অক্টোবর মোট ২০০টি মেট্রো চলাচল করবে। আগামী ২৫ অক্টোবর ১৮৮টি মেট্রো চলাচল করবে। আরও জানানো হয়েছে, দক্ষিণেশ্বর ও কালীঘাটের ভক্তদের কথা মাথায় রেখে ১২টি স্পেশ্যাল মেট্রো চালানো হবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি মোট ১২টি (৬টি আপ ও ৬টি ডাউন রুটে) মেট্রো চলাচল করবে পুজোর দিন। সোমবার ও মঙ্গলবার শিয়ালদহে ৯টি অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল। যে ট্রেনগুলি গন্তব্যের সব স্টেশনে দাঁড়াবে। একজোড়া ট্রেন চলবে শিয়ালদহ-ডানকুনির মাঝে; খবর এমনটাই।







