রাজনীতি

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্বরেও এবার কড়া হুঁশিয়ারির ছাপ স্পষ্ট। বিরোধীদের দিকে অস্ত্র তোলার হুমকি দিলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের জন্য কোমবেঁধে ময়দানে নামছে গেরুয়া দল। কতটা প্রস্তুত তাঁরা? সুকান্তর উবাচ, ‘রাজ্যের আইন-শৃঙ্খলার যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলায় কোনও ভোট হওয়াই উচিত নয়। পঞ্চায়েতে যদি সরকার রাজ্য পুলিস দিয়ে ভোট করাতে চায় তাহলে আমরা আদালতে যাব।’ তাঁর সংযোজন, ‘সব বুথে লড়াই হবে। আদালতে লড়াই হবে। রাজনীতির ময়দানেও লড়াই হবে।’

উল্লেখ্য, রাজ্য কমিশন সূত্রে খবর, মার্চ বা এপ্রিলেই হতে পারে পঞ্চায়েত ভোট। তৃণমূল আমলে এবারেও পঞ্চায়েত ভোট হতে চলেছে রাজ্য পুলিস দিয়েই। অন্যদিকে, নভেম্বর থেকেই রাজ্যজুড়ে আন্দোলনে নেমে পড়ছে বঙ্গ-বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গ্রামীণ বাংলায় ক্ষমতায় কারা থাকবে তা সম্বন্ধে মোটামুটি পরিস্কারভাবে জানা যায় পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে। তবে সেখানেও দুর্নীতির অভিযোগ বর্তমান। জানুয়ারিতে এই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে, এমনটাই সূত্রের খবর।

অপরক্ষেত্রে, সুকান্ত মজুমদারের এহেন মন্তব্য ঘিরে সরব বিরোধীরা। এর প্রেক্ষিতে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, ‘কেউ কারও ঘাটতি মেটাতে অশান্তির কথা বলবে আর তারপর কোথাও কিছু ঘটলে কেন্দ্রীয় প্রতিনিধি আসবে। বাংলার রাজনীতিতে এটা ঠিক নয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.