SIR এর শুনানি চলাকালীন , মুর্শিদাবাদের ফরাক্কার বিডিও অফিসে চলেছিল তুমুল বিক্ষোভ । যে ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে । তৃণমূল বিধায়কের বিরুদ্ধে , এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন । এফআইআর করার জন্য ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছিল । কিন্তু সেই এফআইআরের ডেডলাইনের প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও , এখনো তৃণমূল বিধায়কের বিরুদ্ধে , কোনো এফআইআর দায়ের হয়নি ।
বৃহস্পতিবার , বিকেল ৫ টার মধ্যেই , এই এফআইআর দায়ের করার কথা ছিল , কিন্তু বৃহস্পতিবার পেরিয়ে , শুক্রবার পড়ে গেলেও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দায়ের হয়নি কোনো অভিযোগ । মনিরুল যদিও এবিষয়ে বলেছেন , “আইন আইনের পথে চলবে বিচার ব্যবস্থার পথ খোলা আছে।”
তবে এপ্রসঙ্গে , কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন , “রাজ্যের অফিসারদের ক্ষমতা আছে এফআইআর করার? জেলাশাসকের ক্ষমতা নেই যে তিনি নির্দেশ দেবেন। তাই পশ্চিমবঙ্গে এসআইআরও এভাবেই চলবে আর এফআইআরের এই অবস্থাই হবে।” কিন্তু তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার আবার বলেন , “মানুষ প্রতিবাদ করবে না তো কারা করবে। ব্যবস্থা নেওয়ার প্রশ্নই ওঠে না।”







