রাজনীতি

এসআইআরের বিরুদ্ধে মতুয়াদের প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন জমা কর্মসূচি , থাকতে পারেন অধীর রঞ্জন চৌধুরী

বাংলায় চলছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। তাতেই আশঙ্কিত মতুয়ারা। এই এসআইআরের প্রতিবাদে , মিছিল বের করবেন মমতা বালা ঠাকুর। এই একই মিছিলে হাঁটবেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

মতুয়া মহাসঙ্ঘের ছত্রছায়ায় কমিশনের দফতর পর্যন্ত হবে এই মিছিল। এবং এই মিছিলে যোগদানের ইচ্ছা ব্যক্ত করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস। জানা গেছে, সোমবার বিকেলে শিয়ালদহ স্টেশন থেকে কমিশন দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর । মিছিলের পাশাপাশি কমিশনের দফতরে ডেপুটেশনও জমা দেওয়ার কথা জানা গেছে।

মূলত তাদের দাবি , রাজ্যে চলতি এসআইআরের কারণে কোনো মতুয়ার নাম যেন বাদ না যায়। মতুয়াদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিবাদ মিছিল । তবে এই মিছিলে মমতা বালা ঠাকুর না থাকারই সম্ভবনা বেশি । পাশপাশি আজ থেকেই সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। সেখানেই উপস্থিত থাকতে পারেন মমতা বালা ঠাকুর। যদিও কিছুদিন আগেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মমতা বালা ঠাকুর ও তার মতুয়া অনুগামীরা মিলে আমরণ অনশন কর্মসূচি পালন করেছিলেন । টানা ১৩ দিন ধরে চলে সেই অনশন কর্মসূচি। সেই অনশন কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী।

পাশাপাশি আজকের প্রতিবাদ মিছিলে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.