দেশরাজনীতি

কেরালার মুখ্যমন্ত্রী সহ ব্যক্তিগত সচিব , প্রাক্তন অর্থমন্ত্রীকে আইনি নোটিশ ! ইডির নোটিশকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা দলের

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ইডির নোটিশ । ২০১৯ সালের মশলা বন্ডে আর্থিক অনিয়মের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই নোটিশ । কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পাশাপাশি এই নোটিশ দেওয়া হয়েছে , মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব কে এম আব্রাহাম এবং প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাকও । তাদেরকে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের জন্য কারণ দর্শাতে বলে নোটিশ পাঠানো হয়েছে । জানা গিয়েছে , ৪৬৬ কোটি টাকার এই ফেমা শোকজ নোটিশে বিজয়ন বা বাকিদের ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই ।

ইডির এই নোটিশকে রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবী করেছেন , প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক। তার কথায় , স্থানীয় নির্বাচন থেকে শুরু করে কেরালার বিধানসভা নির্বাচন, সব ক্ষেত্রেই , তাদের বিরুদ্ধে ইডি ‘মশলা বন্ড’ ইস্যু ব্যবহার করেছে । তিনি সাংবাদিকদের জানান , ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন ছাড়া মশলা বন্ডের ছাড়পত্র পাওয়া সম্ভব নয় ।

প্রাক্তন অর্থমন্ত্রী জানিয়েছেন , বন্ডের টাকা ব্যবহার করে কখনই জমি কেনা হয়নি বরং জমি অধিগ্রহণ করা হয়েছে । আইজ্যাক জানান , “অধিগ্রহণের সময়, আরবিআই জমি কেনা যাবে না এমন শর্তও বাতিল করে।” তিনি আরো জানান , আইনি পরামর্শ নিয়ে , নোটিশের কি উত্তর দেওয়া হবে , তার সিদ্ধান্ত নেওয়া হবে ।

উল্লেখ্য , আইজ্যকের আরও দাবী , “২০২০ সালের স্থানীয় নির্বাচনের সময় ইডি নোটিস দেয়। এরপরে ২০২২ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ও নোটিস দেয়। এটা রাজনৈতিক খেলা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.