জেলারাজনীতি

দিনহাটায় বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হতে হল বিজেপি নেতা নিশীথ প্রামাণিক

২৪-এর লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে এলাকায় কিছুটা নিষ্ক্রিয় ভাবেই দেখা গিয়েছে বিজেপির প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে। এবার শনিবার দুপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে তৎপর হতে দেখা গেল এই বিজেপি নেতাকে। সেই কর্মসূচির জন্য বেরোতেই বিক্ষোভের মুখে পরতে হয় বিজেপির প্রাক্তন সাংসদকে। তারপর থেকেই কোচবিহার দিনহাটার ভেটাগুড়িতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুজো চলাকালীন গত ৩দিন আগে ভেটাগুড়ি এলাকার বেশকয়েকজন বিজেপি কর্মীর বাড়ির ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ ওঠে। পাশাপশি বিজেপি কর্মীদেরও বেধরক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। তাই শনিবার সেই সমস্ত আক্রান্ত কর্মীদের পরিবারের ওপর আর্থিক সাহায্য তুলে দিতে বিজেপি নেতা নিশীথ প্রামানিক সহ অন্যান্য কর্মীরা যাত্রা শুরু করে। তবে প্রাক্তন সাংসদ বাড়ি থেকে বেরিয়ে ১০০ মিটার যেতে না যেতেই তৃণমূল কর্মীদের ‘গো ব্যাক’ স্লোগান সম্মুখীন হতে হয়। একই সঙ্গে তারা বিজেপি নেতাকে লক্ষ্য করে কালো পতাকা দেখেও বিক্ষোভ দেখাতে থাকে। এই পরিস্থিতিতে তিনি শুধুমাত্র একজন কর্মী বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দেন। তারপরই তাকে বাড়ি ফিরতে হয়। তারপরই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক।

এপ্রসঙ্গে বিজেপির প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক জানিয়েছেন, ”ওদের সব গুন্ডামির জবাব দেবে মানুষ। এসব তো তৃণমূলের অলংকার। মারামারি, হামলা, হিংসা ছড়ানো – এসব ছাড়া তো তৃণমূলের অস্তিত্ব নেই। ওরা এসব যতদিন চালিয়ে যাবে, আমরাও পালটা রুখে দেব। আর মানুষ জবাব দেবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.