বহুদিন পর টলি কুইন কোয়েল মল্লিককে বড় পর্দায় দেখতে মানুষের মধ্যে উৎসাহের কমতি নেই। তাই বর্তমানে স্বার্থপর সিনেমা নিয়ে দর্শকমহলের মধ্যে দেখা দিয়েছে উদ্দীপনা। উপরন্তু সেই সিনেমায় বহু সময় পর যুগলবন্দী হবে অভিনেত্রীর বাবা অর্থাৎ স্বনামধন্য বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। তবে কোন চরিত্রে ধরা দেবেন এই বর্ষিয়ান অভিনেতা?
এই ‘স্বার্থপর’ সিনেমার মশান পোস্টার মানুষের মধ্যে এক্কেবারে হইচই ফেলে দিয়েছে। এই সিনেমার পোস্টারেই দেখা গিয়েছে নায়িকাকে এক্কেবারে আটপৌরে শাড়ি পরে ঘরোয়া মেয়ের সাজে। অন্যদিকে তার ভাইয়ের চরিত্রে ধরা দিচ্ছেন অভিনেতা কৌশিক সেন। প্রথমেই এই পোস্টারে দেখা গিয়েছে তাদের ভাতৃদ্বিতীয় পালনের মুহূর্তের ছবি। সেই পোস্টারের ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে অভিনেত্রীর কন্ঠে ভাইফোঁটার মন্ত্র। এবার সেই সিনেমাতেই দেখা যাবে তার বাবা রঞ্জিত মল্লিককে। তবে সবার মনেই প্রশ্ন কেরকম ধরনের চরিত্রে ধরা দেবেন এই জনপ্রিয় অভিনেতা।
এই সিনেমাতে কিংবদন্তি অভিনেতার চরিত্রের নাম থাকছে জি.কে. লাহা অর্থাৎ গোবিন্দ কুমার লাহা। রঞ্জিত মল্লিকের এই চরিত্রকে তুলনা করা হয়েছে যুধিষ্ঠির সঙ্গে। কারণ এই জি. কে. লাহা একজন ন্যায় পরায়ন মানুষ। যার জীবনে সত্য ছাড়া আর কিছু নেই। এমনকি তিনি বিশ্বাস করেন “সত্যই সুন্দর, সত্যই শিব”। এই বয়সে এসেও তিনি ছক ভাঙ্গা চরিত্রে ধরা দিতেই পছন্দ করেন। এবারও এক ভিন্ন ধরনের চরিত্রে বহুদিন পর বড় পর্দায় ধরা দিতে চলেছেন। অভিনেতা রঞ্জিত মল্লিকের চরিত্রের ছবি ও বিবরণ শুনেই মানুষের মনে উৎসাহ জেগেছে। ক্রমশ দর্শকের উদ্দীপনা দেখে আগামী দিনে এই সিনেমা বক্স অফিসে একটা জায়গা করে নিতে পারবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।







