ধর্ম যার যার উৎসব সবার…
আজ পবিত্র ঈদ। মুসলিম ধর্মালম্বী প্রতিটি মানুষের কাছে আজকের দিনের তাৎপর্য ও গুরুত্ব অনেকাটাই। সৌভাতৃত্বের বন্ধনে আজকের দিনে প্রতিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ আবদ্ধ হয় একে অপরের সাথে। ঈদের নামাজ পড়ে আজ এক ব্যাতিক্রমী ঘটনার স্বাক্ষী থাকলো গোটা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ায় সকাল থেকেই পথচলতি মানুষদের মিষ্টিমুখ করায় নয়া বাজার ব্যাবসায়ী সমিতি সহ নয়া বুথ তৃনমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃনমূলের যুব সভাপতি মানিক খান, পিংলা ব্লক তৃনমূল কংগ্রেসের মিডিয়া ইন চার্জ প্রতাপ প্রামানিক সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।।







