পঞ্চায়েতের আর ৪৮ ঘণ্টাও পুরো বাকি নেই। শেষ মুহূর্তের কাজ তুঙ্গে! এবার এহেন আবহেই ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে প্ল্যাকার্ডের ছয়লাপ দেখা গেল নিউটাউনের অ্যাকশন এরিয়া ওয়ান এলাকায়। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। শুরু রাজনৈতিক তরজাও।
এই প্ল্যাকার্ড দেওয়ার নেপথ্যে কারণ কী? কারাই বা এই প্ল্যাকার্ড লাগালেন? প্রশ্ন একাধিক৷ এলাকার বাসিন্দারা মুখ খুলতে রাজি নন। জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ৩৬। এর মধ্যে ৮টি আসন এনকেডিএ’র অন্তর্ভূক্ত এলাকার মধ্যেই পড়ছে।
পঞ্চায়েতে আসন দখলের লক্ষ্যে ময়দানে সমস্ত দল। রাজনৈতিক তরজা অব্যাহত। কার ভাগ্যে শিঁকে ছিড়বে আদেও? উত্তেজনার আঁচ বাংলা জুড়ে।







