রাজনীতিরাজ্য

ভোট বিপর্যয়, দিলীপের গলায় আক্ষেপের সুর, ‘দল নাবালক’, সরব সুকান্ত

‘আমরা সংগঠন জানি। আন্দোলন জানি।‌ কিন্তু আমরা ভোট করাতে জানি না’, দিলীপ ঘোষ। নির্বাচনে ভরাডুবি ফল প্রসঙ্গে ঠিক এই ভাষাতেই সরব হলেন দিলীপ ঘোষ।

রবিবার বিষ্ণুপুরে যদুভট্ট মঞ্চে নির্বাচনের ফলাফল পর্যালোচনার সময়ে দলীয় কর্মীদের অনভিজ্ঞতাকে দায়ী করেন দিলীপ। বলেন, ‘গতবার আমাদের লড়াইয়ের কারণেই আমরা ৭৭-এ পৌঁছেছিলাম। ভেবেছিলাম এবার আরও বেশি হবে। কিন্তু হয়নি। তার মানে কোথাও ফাঁক আছে। আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, ভোট করাতে জানি না। ভোট কীভাবে করাতে হয় তা শিখতে হবে।’

এই মন্তব্য প্রসঙ্গে সোচ্চার হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। নিজের দলকে কার্যত ভূমিষ্ঠ হওয়া শিশুর সঙ্গে তুলনা করেছেন তিনি। বলেছেন, ‘বিজেপি এই রাজ্যে নতুন পার্টি। আমরা ২০১৭-১৮ সালে এই রাজ্যে লড়াইয়ে এসেছি। স্বাভাবিকভাবে মানুষকে শিখতে সময় লাগে। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েই তো তো সবাই সবকিছু শিখে আসে না। আমরা সময়ের সঙ্গে সঙ্গে শিখছি।’

অভিজ্ঞমহলের একাংশের দাবি, সুকান্ত মজুমদারের এই বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিতই মিলছে, রাজ্য বিজেপি এখনও সাবালক হয়নি। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক নিশানা এসেছে দলীয় নেতৃত্বের দিকে৷ তালিকায় দিলীপ ঘোষের নামও বর্তমান। চড়ছে রাজনৈতিক পারদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.