প্রতিনিয়ত নতুন প্রজন্মের অগ্রগতির জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। প্রথমেই তাদের অগ্রগতির জন্য প্রয়োজন স্বনির্ভর হওয়া। তার জন্য এরই মধ্যে আর কাজের প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার ট্রেড লাইসেন্স নয়া পদক্ষেপের জন্য বিবৃতি দিল নগর উন্নয়ন দফতর।
বর্তমানে অনেক যুবক-যুবতীরা ব্যবসা শুরু করতে বেশ আগ্রহী হতে দেখা যাচ্ছে। তবে ব্যবসা করতে প্রথমেই যা প্রয়োজন তা হলো ট্রেড লাইসেন্স। তবে বর্তমান সময় প্রযুক্তিগত উন্নতির জন্য বাড়িতে বসেই ট্রেড লাইসেন্সের আবেদন করা সম্ভব। তবে অনেক সময় দেখা যাচ্ছে আবেদন করার ক্ষেত্রে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এবার সেই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আইনত যত টাকা নেওয়া উচিত, তার বাইরে গিয়ে টাকা নিতে পারবে না। পাশাপাশি সেখানে পরিষ্কার করে বলা রয়েছে কোনও ক্ষেত্রে সর্বাধিক কত টাকা নেওয়া যাবে। যেখানে বলা রয়েছে সমস্ত পুরসভা, ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ এলাকা ও নোটিফায়েড এরিয়ার জন্য বছরে সর্বোচ্চ ১৫০০ টাকা নেওয়া যেতে পারে। এমনকি হাওড়া, কলকাতা, চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোল পুরসভা অঞ্চলের ক্ষেত্রে এই অঙ্কটা হল ২৫০০ টাকা। তার বাইরে কেউ টাকা নিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া রয়েছে।







