নিজস্ব সংবাদদাতা:তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উঠে এল বড় আপডেট। বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে গেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। রুজিরা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, আগে বিদেশযাত্রায় ছাড়পত্র দিলেও এখন বাধা দিচ্ছে ইডি। তাই কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।
প্রসঙ্গত কয়েকদিন আগে বিদেশযাত্রার জন্য বিমান বন্দরে পৌঁছালে সেখানে বাঁধা দেন ইডি আধিকারীকরা। বিমান বন্দর থেকে ঘুরে আসতে বাধ্য হয় রুজিরাকে। তদন্তের নামে ইডি আধিকারীকরা তাকে বিদেশযাত্রা করতে দিচ্ছে না এমনি অভিযোগ তুলে তিনি দারস্থ হলেন দেশের সর্বোচ্চ আদালতে।







