রাজনীতিরাজ্য

উপত্যকায় জঙ্গি হামলার প্রতিবাদে তৃণমূলের মিছিল

ফের জঙ্গি হামলায় রক্তাক্ত ভূস্বর্গ। পর্যটন ভরা উপত্যকায় এলোপাতাড়ি গুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হলো। ৬ জঙ্গির হামলায় প্রাণ হারালো প্রায় ২৬ জন পর্যটক। তাদের মধ্যে রয়েছে দেশ বিদেশ হয়ে একাধিক পর্যটক। গোটা দেশ এই ঘটনার ধিক্কার জানিয়েছে। এবার যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জঙ্গি হামলার প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছে।

গতকাল দুপুরে দ্যা রেজিস্ট্যন্স ফ্রন্টের দুষ্কৃতি হামলায় রক্ত ঝরেছে মিনি সুইজারল্যান্ড বলে পরিচিতি কাশ্মীরের পহেলগাঁও। জঙ্গিদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছে প্রচুর মানুষ। এমনকি নিহত ২৬ জনের মধ্যে তিনজন রয়েছে বঙ্গ সন্তান। বাংলার সেই মৃত পর্যটকদের মধ্যে রয়েছে বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ ও পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র।

নিহতদের পরিবার কাশ্মীর থেকে বুধবার রাতের বিমানে কলকাতায় পা রাখতে চলেছে। এমনকি সকালবেলায় পহেলগাঁওয়ের হামলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছিলেন। তিনি সব রকম ভাবে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন। পাশাপাশি এই হত্যা কান্ডের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের যুব কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার এই হামলার প্রতিবাদে ও নিহতদের আত্মার শান্তি কামনায় মৌন মোমবাতি মিছলের ডাক দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.