নিজস্ব সংবাদদাতা: মহার্ঘ্য ভাতার দাবিতে যে সব সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন, তাঁদের বেতন কেটে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তীব্র বিতর্কের কেন্দ্রে পড়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এবার মন্ত্রী বাড়ির সামনেই প্রতিবাদ মিছিল করে ধর্নায় বসতে চাইছে সংগ্রামী যৌথ মঞ্চ। যাঁরা ডিএ-র দাবিতে ধর্নায় বসেছেন তাঁরা নিজেদের ডিউটি করছেন না বলে তাঁরা যেন বেতন না পান এমন দাবি করেন মন্ত্রী অখিল গিরী। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে জেলাশাসকের দফতরের সভাঘরে এক সভা থেকে এই মন্তব্য করেন তিনি। এবার সংগ্রামী যৌথ মঞ্চ এর বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে। সরকারী কর্মীদের দাবি মন্ত্রী জানেন না যে সরকারি কর্মীদের প্রাপ্য ছুটি থেকে ছুটি নিয়ে কেউ যদি আন্দোলন করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় না। মন্ত্রী ক্ষমা প্রার্থনা না করলে তাঁর বাড়ির বাইরে প্রতিবাদ মিছিল এবং অবস্থান করবেন কর্মীরা, এমনই দাবি হুঁশিয়ারী দিলেন DA আন্দোলনকারীদের নেতৃত্বরা।
Read Next
November 1, 2026
বিষাক্ত গ্যাসের ছোবল: উজ্জয়িনীর হোটেলে বর্জ্য সাফাই এ ঝরল চার তরুণ প্রাণ
October 31, 2026
বাংলার জাদুশিল্পে নতুন অধ্যায়! রাজ্যে তৈরি হচ্ছে ম্যাজিক স্কুল, বড় দায়িত্বে পি সি সরকার জুনিয়র
October 31, 2026
অর্ণবের দাপট শেষ, তবু বিপর্যস্ত ওড়িশা! ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু, মৃত ৯ মাসের শিশুও
October 30, 2026
জলাশয়ের মরণফাঁদ থেকে শিশুদের জীবনরক্ষা: দিল্লির বুকে আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত বাংলার মঞ্জু ও সোনামণি!
October 30, 2026
অভিষেকের পুলিশকে হুঁশিয়ারি, পাল্টা শুভেন্দুর ‘সোডিয়াম-পটাশিয়াম’ খোঁচা! দুই নেতার কথার লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি
October 30, 2026
NEET-এ প্রত্যাশিত র্যাঙ্ক না মেলায় মানসিক অবসাদ? হায়দরাবাদে বাড়ি থেকে উদ্ধার ২০ বছরের
Related Articles
Check Also
Close







