বিনোদন

ভিক্টর ব্যানার্জি-আবির চ্যাটার্জি ফের এক ফ্রেমে! শিবপ্রসাদের ছবিতে নতুন চমক?

সম্প্রতি ‘রক্তবীজ ২’ নিয়ে মানুষের প্রত্যাশা আকাশ ছুঁয়েছে। নন্দিতা দাস ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা মানে সকলেই আশা করে গল্পের মধ্যে থাকবে কোনো বাড়তি চমক। এবার এই সিনেমার প্রমোশনের জন্য শহরে পা রেখেছেন ভিক্টর ব্যানার্জি। সেখানেই দুই তারকাকে পাশে নিয়ে নতুন চমকের ইঙ্গিত দিলেন।

রক্তবীজ সিনেমা পর্দায় আসার পর মানুষের মন জয় করে নিয়েছে। তারপর থেকেই দর্শকমহল অপেক্ষায় রয়েছে এই সিনেমার পরবর্তী সিক্যুয়েল দেখার জন্য। এবার দুর্গোৎসবে বাংলা ইন্ডাস্ট্রিতে একাধিক বিগ বাজেটের সিনেমার সঙ্গে আসতে চলেছে ‘রক্তবীজ ২’। এরইমধ্যে আলোড়ন ফেলেছে এই সিনেমার টিজার। পাশাপশি সকলের নজর কেড়েছে এই সিনেমার রোমান্টিক গান। যেখানে নায়ক-নায়িকাকে চুটিয়ে প্রেম করতে। এবার সেই সিনেমা পর্দায় দেখতে অপেক্ষায় রয়েছে দর্শকমহল। তার জন্য সম্প্রতি শহরে এসেছে ভিক্টর ব্যানার্জি। এবার দুই প্রজন্মের তারকাকে পাশে নিয়ে নতুন চমকের ইঙ্গিত দিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

সকলেরই এখন কৌতহল ‘রক্তবীজ ২’ সিনেমার পরে কি এবার এই সিনেমার তৃতীয় সিক্যুয়েল আসতে চলেছে? সেই প্রসঙ্গ উঠতেই পরিচালক এক নতুন চমক দিল। ভিক্টর ব্যানার্জি ও আবীর চ্যাটার্জি দুই প্রজন্মের এক যোগ্য প্রতিনিধি বলে খুব একটা ভুল বলা হবে না। তাই এই দুই প্রজন্মের তারকাকে একই ছাদের তলায় এনে নতুন করে গল্প বোনার ইঙ্গিত দিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাই আগামী দিনে নতুন প্রজন্মের অভিনেতা আবির ও বর্ষিয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি আবারও একসঙ্গে বড় পর্দা কাঁপাতে পারেন সেই ইঙ্গিত কিন্তু দিয়ে গেলেন ‘রক্তবীজ’ সিনেমার পরিচালক। তবে বর্তমানে তারা ব্যস্ত ‘রক্তবীজ ২’-এর প্রমোশনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.