বিনোদন

৮৪ বছর বয়সে জীবন অবসান ঘটলো বলিউডের জনপ্রিয় তারকা গোবর্ধন আসরানির

একের পর এক ছন্দপতন ঘটেই চলেছে বিনোদন দুনিয়ায়। তবে রাজ্য তথা দেশ মেতে উঠেছে দীপাবলির উৎসবে। আলোর উৎসবে যেন মাতোয়ারা গোটা ভারত বর্ষ। এরই মধ্যে ফের বালিপাড়ায় নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবর্ধন আসরানি।

রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা। এরপরেই তাঁর শিক্ষা গ্রহণ করেন প্রথম সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে। তারপরেই তিনি মুম্বাই শহরে পা দিয়ে অভিনয় জগতে পথ চলা শুরু করে। প্রায় পাঁচ দশক ধরে সেলুলয়েডে অভিনয়ের মাধ্যমে নিজের দাপট বজায় রেখেছে। এরই মধ্যে প্রায় ৩৫০ টি সিনেমায় অভিনয় করেছেন। তবে তিনি শুধুমাত্র প্রধান চরিত্রহীন নয়, পার্শ্ববর্তী চরিত্রেও সকলের নজর কেড়েছেন। বিশেষত তিনি একজন উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল কৌতুকশক্তিদের জন্য। তার কমিক টাইমিং বরাবর দর্শক মহলে খুবই জনপ্রিয়। তবে এবার আলোর উৎসবের মধ্যেই শেষ হলো তার জীবনযাত্রা।

বহুদিন ধরে এই অভিনেতা বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। তবে সম্প্রতি কিছুদিন আগেই ফুসফুসের জল জমার কারণে তিনি অসুস্থ হয়ে পরেন। সেই জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয় জুহুর ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে। সেখানে বেশ কিছুদিন ধরে চলে তার চিকিৎসা। তবে চিকিৎসকদের বহু চেষ্টার পরও শেষ রক্ষা করা গেল না। এরপর কালীপুজোর দিন অর্থাৎ ২০ শে অক্টোবর জীবন যুদ্ধে হার স্বীকার করে নিলেন বলি তারকা। সোমবার ঠিক বিকেল ৪টের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সন্ধ্যেবেলায় সম্পন্ন হয় এই বর্ষীয়ান অভিনেতার শেষকৃত্য। ৮৪ বছর বয়সেই চির ঘুমের দেশে পাড়ি দিলেন গোবর্ধন আসরানি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.