বিনোদন

পালাক তিওয়ারির সঙ্গে প্রেম ভাঙ্গলো ইব্রাহিম আলি খানের! জল্পনা তুঙ্গে

বলিউড তারকা সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান ও অভিনেত্রী পলক তিওয়ারির প্রেমের জল্পনায় বুঁদ ছিল বলিপাড়া। তবে সম্প্রতি জানা গিয়েছে, সেই প্রেমে ইতি টেনেছেন তারা। ইব্রাহিমের নতুন প্রেমিকা হলেন আদেপ শৌনা গৌতম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইব্রাহিমকে অন্য এক বান্ধবীর সঙ্গে বিমানবন্দরে দেখা যায়। ইব্রাহিমের ওই বান্ধবীকে দেখা গেল দুটি ট্রলি ব্যাগ নিয়ে। অন্য দিকে, ইব্রাহিমের কাছে ছিল একটি পিঠের ব্যাগ ও একটি ট্রলি ব্যাগ। চিত্রগ্রাহীদের অনুরোধে ইব্রাহিম ছবির জন্য অল্প কিছু ক্ষণ অপেক্ষা করলেও নিজের ব্যাগ নিয়ে সোজা বিমানবন্দরের ভিতরে চলে যান তাঁর বান্ধবী।

ইব্রাহিম সমাজমাধ্যমে নিজের এই নতুন বান্ধবীর পরিচয় না দিলেও নেটাগরিকদের দাবি, ইব্রাহিমের চর্চিত প্রেমিকা নাকি আদেপ শৌনা গৌতম। কর্ণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন ইব্রাহিম ও শৌনা দু’জনেই। সেখানেই নাকি একে অপরের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় তাঁদের। অন্দরের খবর, বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত চর্চিত যুগলের মধ্যে।

ইব্রাহিম ও শৌনা দু’জনেই এখনও পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে তাদের একসঙ্গে বিমানবন্দরে দেখা যাওয়ায় তাদের সম্পর্কের গুঞ্জন আরও বেড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.