কলকাতারাজনীতি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা , চাকরি দেওয়ারও আশ্বাস মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার জমা জলে, খাস কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের । এবার বুধবারই মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মৃতদের পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য রাজ্যের পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি সিইএসসি এর তরফে যদি চাকরি না দেওয়া হয় , তাহলে মৃতদের পরিবারের থেকে ১ জন সদস্যকে স্পেশাল হোমর্গাডের চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।

বুধবার সকালে মুখ্যমন্ত্রী একজন মৃতের পরিবারের সাথে ফোনে কথাও বলেন। তারপর দুপুরে পুজো উদ্বোধন করতে গিয়ে মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে দেন। মুখ্যমন্ত্রী জানান , “মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে। সিইএসসিকে আমি পরিবারের একজনে চাকরি দেওয়ার কথা বলেছি, তবে ওরা না দিলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।” পাশাপাশি মুখ্যমন্ত্রী , মৃতদের পরিবারের জন্য সিএসসিকেও ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যে দেওয়ার কথা বলেন।

উল্লেখ্য , মুখ্যমন্ত্রী এদিন , কলকাতার জলমগ্ন পরিস্থিতি নিয়ে বলেন, “পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। নিচু এলাকার কোথাও কোথাও এখনও জল রয়েছে। তা দ্রুত মিটে যাবে।” তবে এদিনও তিনি কেন্দ্রকে নিশানা করতে ছাড়েননি। তার কথায় , “ডিভিসি, মাইথন, ফরাক্কা ব্য়ারাজের জল ছেড়ে দেয়। এদিকে গঙ্গায় জোয়ার। তবে পুরসভা খুব ভালো কাজ করেছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.