দেশরাজনীতিরাজ্য

পুজোয় কলকাতায় আসছেন নাড্ডা,পুজোয় আশা করা হয়েছিল শাহ-কেও

পুজোর সময় রাজ্যের বিজেপি নেতৃত্বরা চেয়েছিলেন রাজ্য নেতারা চেয়েছিলেন পুজোর সময় অমিত শাহকে কলকাতায় এনে জনসংযোগ করতে। তবে শেষ পর্যন্ত শাহকে পাওয়া যায়নি। কিন্তু বিজেপি সূত্রে খবর এবারের পুজোয় ষষ্ঠীর দিন কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

কলকাতায় একাধিক বড় বড়ো পুজোর সঙ্গে যুক্ত থাকেন তৃণমূলের বহু নেতা, মন্ত্রীরা। কিন্তু বিজেপির কয়েকজন মাত্র কলকাতা ও শহরতলীর পুজোর সঙ্গে যুক্ত আছেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে কলকাতার পুজোকে জনসংযোগের মাধ্যম করার নির্দেশ এসেছে বলে জানা যায় কেন্দ্রীয় নেতৃত্বের থেকে। রাজ্যে বিজেপি দলের সাংসদ, বিধায়কদের নিজ নিজ এলাকায় মোটামুটি ১০০ টি পুজো পরিচালনার সঙ্গে যুক্ত থাকার কথা বলা হয়েছে।

বিজেপি দলীয় ব্যানারে পুজো না করে ‘ভারতীয় সংস্কৃতি মঞ্চ নামের একটি মঞ্চ তৈরি করেছে এবারে। পাঁচটি রাজ্যের ভোট থাকার কারনে শাহ আসতে পারছেন না। কিন্তু নাড্ডা আসছেন সজল ঘোষের পুজোতে। এবছরও সেভাবে বড় কোনও পুজোতে বিজেপি নেতাদের সক্রিয় অংশগ্রহণ নেই।তবে নাড্ডা শহরের কোন কোন পুজোয় যাবেন, তার চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.