সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে দিল্লির পিরা ঘরহি এলাকার একটি জুতো কারখানায়। আগুন নেভাতে খবর দেওয়া হয় দমকলে।
সূত্রের খবর দিল্লির এক জুতো কারখানায় ভোর বেলায় হটাৎই আগুন লেগে যায়। আগুন লাগার পর পরই এলাকার চারিদিকে কালো ধোঁয়াতে ভরে যায়।
পরবর্তীতে আগুন নেভাতে দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন আসে। আগুন নিয়ন্ত্রণে না আসলে আরো ১৮ টি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। অবশেষে মোট ৩৩ টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পুলিশের অনুমান শর্টসার্কিটের কারণেও আগুন লাগতে পারে। এই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।







