রাজ্য

নজরে মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক হেল্পলাইন নম্বর চালু নবান্নর

মাধ্যমিক পরীক্ষার দিন পরীক্ষার্থীরা যেন পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে এবং ঠিকমতো পৌঁছতে পারে তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনায় সামিল কলকাতা পুলিস। লালবাজারের তরফে সব ট্র‍্যাফিক গার্ডকে নির্দেশ দেওয়া হয়, পরীক্ষার আগে সমস্ত রাস্তাতেই যেন যান চলাচল স্বাভাবিক থাকে। কোথাও যাতে যানজটের সমস্যা না থাকে। কেএমসি, কেএমডিএ-র মতো সংস্থাগুলিকেও লালবাজারের তরফে যানজট নিয়ন্ত্রণের জন্য আর্জিজানানো হয়েছে।

অন্যদিকে, নবান্নর তরফ থেকে খবর, গাইডলাইনে বলা হয়েছে কোনও জায়গায় যদি ইন্টারনেট বন্ধের প্রয়োজন হয়, তবে পর্ষদ ব্যাখ্যা দেবে কেন ইন্টারনেট বন্ধের প্রয়োজন রয়েছে। তারপরই সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধের ব্যাপারে রাজ্য স্বরাষ্ট্র দফতর সিদ্ধান্তগ্রহণ করবে।

পরীক্ষার ব্যাপারে কোনও সমস্যার সৃষ্টি হলে পর্ষদের কন্ট্রোল রুমে ফোন করা যেতে পারে। একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ইতিমধ্যেই। হেল্পলাইন নম্বরগুলো যথাক্রমে – +৯১৩৩২৩২১৩৮৭২, +৯১৩৩২৩৫৯২২৭৪। এছাড়াও প্রয়োজনে ইমেলও করা যেতে পারে। আইডি – examwbbse@gmail.com।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.