সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এসেছে শ্লীলতাহানির। সেই নিয়ে চর্চা চলছে পুরো বাংলাজুরে। ঘটনার প্রতিবাদ করে তৃণমূলের শিক্ষা সেলের পক্ষ থেকে অভিযান করা হয় রাজভবনের উদ্দেশ্যে। সেই সময় পুলিশের বাধা পেতেই রাস্তায় রণক্ষেত্রে চেহারা নিয়েছে।
কিছুদিন আগেই রাজভবনে কর্মরত এক মহিলা রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। বাংলার ইতিহাসে নজির বিহীন এই ঘটনায় তোলপাড় হয়ে গেছে বঙ্গ রাজনীতিতে। এরকম ধরনের ঘটনাকে ধিক্কার জানিয়েছে সমস্ত মহল। এবার সেই ঘটনার প্রতিবাদে তৃণমূলের অধ্যাপক ও শিক্ষক সেলের সদস্যরা রাজভবনের দিকে অভিযান করে। রানি রাসমনি অ্যাভিনিউ থেকে সেই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরিস্থিতি অশান্ত হতে পারে আশঙ্কা করে মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী। এবার পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের মাঝ রাস্তায় গার্ডরেল দিয়ে আটকে দেয়। সেখানেই ধুন্ধুমার কান্ড বাঁধে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
পাশাপাশি স্পষ্ট দাবি করেন রাজ্যপালের পদত্যাগের জন্য। এমনকি রাজ্যপালের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। ফলে অচল হয়ে পরে যান চলাচল। তবে পুলিশের পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর পরিস্থিতি শান্ত হলে শুরু হয় যান চলাচল।







