মাছে ভাতে বাঙালির মাছ নিয়ে চর্চা হবে না তা আবার হয় নাকি। তারওপর আবার মাছের রাজা ইলিশ। তাই সেই নিয়ে চর্চার কিছু কমতি নেই। যদিও বর্তমানে ইলিশ ধরার ক্ষেত্রে প্রশাসনের তরফে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তারমধ্যেই দিঘায় মোহনার জলে ধরা পরলো বিরল প্রজাতির মাছ। এবার তাতেই চওড়া হাসি ফুটল মৎস্যজীবীদের মুখে।
সম্প্রতি শেষ হয়েছে দুর্গোৎসব ও লক্ষ্মীপূজো। তবে এখনো মেটেনি উৎসবের মরশুম। শুরু হতে চলেছে দীপাবলির উৎসব। এবার এই উৎসবের আমেজে রসনাতৃপ্তি করতে যদি বাঙালির পাতে পরে ইলিশ, তাহলে তো আর কথাই নেই। তবে এখন সেই প্রশ্নের মুখে। কারণ কবে বাংলাদেশ থেকে ইলিশ আসবে? আর কবেই বা সেই ইলিশের মূল্য মানুষর সাধ্যের মধ্যে আসবে? তা কেউ জানে না। তাই মৎস্যজীবী থেকে শুরু করে ভোজন রসিক বাঙালির মনে একটু হতাশা তৈরি হয়েছিল। তবে এবার দিঘার মোহনার জলে দূর হয়ে গেল সেই হতাশা।
সেই জলে ধরা পরেছে প্রায় ৮০ টি বিরল প্রজাতির মাছ। যা দেখে তাজ্জব সকলে। এই বিরল প্রজাতির মাছের নাম তেলিয়া ভোলা মাছ। যার ফলে অনেকটা লাভের মুখ দেখবে বলে আশা করছে মৎস্যজীবীরা। এরইমধ্যে এই বিরল প্রজাতির মাছগুলি বিক্রি হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকায়। এই মাছের মূল্য এতোটা আকাশ ছুঁয়েছে তার কারণ পাখনা ও পটকার আলাদা চাহিদা রয়েছে শুধুমাত্র সাধের জন্যই নয়। একই সঙ্গে বিভিন্ন ওষুধ তৈরি ক্ষেত্রেও ব্যবহৃত হয়। পাশাপাশি এই বিরল প্রজাতির মাছের স্বাদও যে অসাধারণ তা আর বলার অপেক্ষা রাখে না।







