আজ অর্থাৎ বৃহস্পতিবার ২৮ আগষ্ট । তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো , বর্ধমান বিশ্ব বিদ্যালয়ও ছিল আজ পরীক্ষা । কিন্তু শেষ মুহূর্তে , সেই পরীক্ষা স্থগিত করলো বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে । এই পরীক্ষা কবে হবে , তা জানানো হবে পরে ।
উল্লেখ্য , তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে । পাশাপাশি তিনটি মিছিলও বেরোবে শহরে । তাই TMCP এর তরফে , এদিন আর্জি জানানো হয় , পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য । কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত জানিয়ে দেন , কোনোভাবেই পরীক্ষা , ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য , পেছানো যাবে না ।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ও ছিল এদিন পরীক্ষা । তারাও কলকাতা বিশ্ববিদ্যালয়েরই অনুকরণ করেছিল । কিন্তু দিনের দিন , পরিবর্তন গেল সব । ২৮ তারিখ , সকালে নোটিশ দিয়ে জানানো হয় যে অনিবার্য কারণে ২৮ তারিখের পরীক্ষা আপাতত স্থগিত করা হলো ।
স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চড়েছে রাজনৈতিক পারদ । সরব হয়েছেন বিরোধীরা । বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথায় , “তৃণমূলের শিক্ষা সেলের কাছে যে সমস্ত উপাচার্যের মেরুদণ্ড বন্ধক রাখা রয়েছে, তাঁরা এমন সিদ্ধান্তই নেবেন।” সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন , “কলকাতা বিশ্ববিদ্যালয় যে পদক্ষেপ করেছে, সেটাই স্বাভাবিক ও সাধারণ পদক্ষেপ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এরকম তো সমস্ত রাজনৈতিক দলেরই ছাত্র সংগঠনেরই প্রতিষ্ঠা দিবস আছে। তাতে যদি সব এরকম প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বন্ধ রাখতে হয়, তাহলে ভয়ঙ্কর কথা।”
এ বিষয়ে যদিও তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী জানিয়েছেন, “বর্ধমান বিশ্ববিদ্যালয় বুঝতে পেরেছে, আজকে অসংখ্য ছাত্রছাত্রী অনুষ্ঠানে যাবে, মিছিলে যাবে। যানজট হওয়ার সম্ভাবনা থাকবে, অনাবশ্যক গায়ের জোরে রাজনৈতিক ডিভিডেন্ট কোড়ানোর জন্য পরীক্ষাদের সমস্যায় ফেলা উচিত নয়।”







