দেশ

কেদারনাথ দর্শনে ভক্তদের সুরাহা করতে পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের

কেদারনাথ মন্দিরের মাহাত্ম্য সব সময় অপিরিশিম ছিল। তারপর সুশান্ত সিং রাজপুত অভিনীত কেদারনাথ সিনেমা বড়ো পর্দায় আসার পর তার মাহাত্ম্য মানুষের কাছে আরো ছড়িয়ে গেছে। এবার সেই মন্দিরে যেতে পথ সুরাহা করতে উদ্যোগী হলো মোদী সরকার।

কেদারনাথ মন্দিরে তীর্থ করার মনোবাঞ্ছা অনেক বৃদ্ধ বয়স্ক মানুষদের থাকে। তবে অতিরিক্ত বয়সের কারণে সেখানে যেতে সম্ভব হয় না। তাই জন্য এবার রোপওয়ের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাই এবার আর চড়াই-উৎরাই পথ দিয়ে উঠে গিয়ে কেদারনাথ দর্শন করতে হবে না মানুষকে। ইতিমধ্যেই ১২.৯ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে পথ অনুমোদিত হয়েছে।
এমনকি কেদারনাথ পর্যন্ত রোপওয়ে তৈরি ক্ষেত্রে ৪ হাজার ৮১ কোটি টাকা খরচ হবে।

রোপওয়ে তৈরি হয়ে গেলে ৮ থেকে ৯ ঘণ্টার যাত্রাপথ মাত্র ৩৬ মিনিটে পৌঁছে যাওয়া সম্ভব হবে। মানে বলাই যায় ৩০ মিনিটে কেদারনাথ মন্দিরের দুয়ারে পৌঁছে যাবে ভক্তরা। এমনকি উত্তরাখণ্ডের গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহিব পর্যন্ত ১২.৪ কিলোমিটার রোপওয়ে প্রকল্পের উন্নয়নের জন্য অনুমোদন পাওয়া গেছে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে। পাশাপাশি সোনপ্রয়াগ থেকে কেদারনাথের রোপওয়েটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে তৈরি ও চালানো হবে। এই রোপওয়ে তৈরি হওয়ার পর সেই পথ ধরে প্রতিদিন কেদারনাথ মন্দিরের দর্শন করতে পারবে কমপক্ষে ১৮ হাজার ভক্ত। একইসঙ্গে গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহেব পর্যন্তও ১২.৪ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে প্রকল্প খুব শীঘ্রই শুরু করা হবে। যেখানে ব্যয় হবে প্রায় ২,৭৩০ কোটি ১৩ লক্ষ টাকা। এবার কেন্দ্রীয় সরকারের উদ্যোগে খুশি হয়েছে সাধারণ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.