Operation Sindoorদেশ

“অপারেশন সিঁদুর: পাকিস্তানে ভারতের বজ্রাঘাত! কাঁপছে ইসলামাবাদ”

ভারতের পালটা আঘাতে কাঁপছে পাকিস্তান: ‘অপারেশন সিঁদুর’ ও ‘সুদর্শন চক্র’-এর বিজয়গাথা।

পাকিস্তানের একের পর এক উসকানিমূলক হামলার জবাবে এবার কড়া প্রত্যাঘাত করল ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে মাত্র ২৫ মিনিটে পাকিস্তানের বিভিন্ন জঙ্গিঘাঁটিতে চালানো হয় নিখুঁত হামলা। ইসলামাবাদ, করাচি, শিয়ালকোট সহ পাক অধিকৃত কাশ্মীরের নানা অঞ্চলে ভারতীয় সেনার লক্ষ্যবস্তু ছিল কুখ্যাত সংগঠন জৈশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের গোপন ডেরা।

পাকিস্তানের তরফে চালানো ৭০টি ড্রোন ও একাধিক মিসাইল হামলার মোকাবিলায় চরম সাহসিকতার পরিচয় দিয়েছে ভারতের বায়ুসেনা। বিশেষত রাশিয়া থেকে কেনা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যার নাম ভারত দিয়েছে ‘সুদর্শন চক্র’, তা যুদ্ধের রূপ পালটে দেয়। এই সিস্টেম ৪০০ কিমি দূরের টার্গেটও নিষ্ক্রিয় করতে সক্ষম। পঞ্জাব, রাজস্থান, গুজরাত ও পাঠানকোটে মোতায়েন এই প্রতিরক্ষা কবচ পাকিস্তানের বেশিরভাগ আক্রমণ ভেস্তে দেয়।

পাকিস্তানের বোমা বর্ষণের ফলে জম্মু, জয়সলমীর, যোধপুরে ব্ল্যাকআউট হলেও, প্রতিরোধে একচুলও পিছু হটেনি ভারত। জম্মু বিশ্ববিদ্যালয়ের গেটে নামিয়ে দেওয়া হয় পাক ড্রোন, পাঠানকোটেও দু’টি ড্রোন ধ্বংস করা হয়।

ভারতের সেনা সূত্র জানাচ্ছে, এই অভিযানে অন্তত ৮০-৯০ জন জঙ্গি নিহত হয়েছে। সন্ত্রাসের মদতদাতা হাই ভ্যালু টার্গেট আব্দুল মালিক মুদাসসিরের মৃত্যু এই স্ট্রাইকের অন্যতম সাফল্য।

ভারতীয় সেনার কড়া বার্তা— “জাস্টিস ইজ সার্ভড।” এখন গোটা দেশ জেগে আছে, আর একটাই প্রশ্ন— সোনার কেল্লা সুরক্ষিত তো?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.