ভারতীয় টুর্নামেন্ট গুলির মধ্যে রঞ্জি ট্রফির বিশেষ খ্যাতি রয়েছে। রঞ্জি ট্রফির সেমিাইনাল পর্বে টিম বাংলার বিরাট জয় আসে। রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি হয় বাংলা বনাম সৌরষ্ট্র।
টুর্নামেন্ট জয়ের স্বপ্ন দেখেছিল বাংলা শিবির। তিন বছর আগে সৌরাষ্ট্র এর ঘরের মাঠে খেতাব হাতছাড়া হয়েছিল বাংলার। ঘরের মাঠে সেই বদলা নেওয়ার সুযোগ আসে বাংলা শিবিরের কাছে। ৩৩ বছর পর আবারও বাংলা শিবিরের কাছে ট্রফি জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল।
১৯৮৯-৯০ সালে শেষবার বাংলা দল রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল। আবার ৩৩ বছর পরে সেই ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল টিম বাংলা। এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ইডেন গার্ডেনে। সেমিফাইনালে বাংলা দলের দুর্দান্ত ফর্ম টিম ম্যানেজমেন্টকে আশামুখি করে তুলেছিল, তবে সেই খেলার প্রভাব ফাইনাল খেলায় প্রকাশ পায়নি।
টেস্ট ম্যাচের প্রথম দিনে বাংলা দল কিছুটা পিছিয়ে ছিল। ম্যাচটিতে টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টিম সৌরাষ্ট্র। বাংলা দলের ব্যাটিং লাইনআপ উনাদকাটদের কাছে ধাক্কা খেয়েছে। জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, সি জানি এবং ডি জাদেজার বোলিংয়ের সামনে বাংলা দল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সৌরাষ্ট্র ৪০৪ রান করে।
দ্বিতীয় ইনিংসে বাংলার ক্যাপ্টেন মনোজ তিওয়ারি ও এ মজুমদার ছাড়া কারোরই ব্যাটিং ফর্ম ভালো ছিল না। ইনিংস শেষে টিম বাংলা দল ২৪১ রান করে।
দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র এর সামনে ১২ রানের টার্গেট দাঁড়ায়। তারা খুব সহজেই ফাইনাল ম্যাচে জয়ী হয়।







