খেলাধুলা

শ্রেয়সের অবস্থা ক্রমশ সংকটজনক! পরিবারকে তড়িঘড়ি অস্ট্রেলিয়ায় পাঠানোর ব্যবস্থা

অস্ট্রেলিয়ার মাটিতে এক ভয়াবহ মুহূর্ত যেন স্তব্ধ করে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় গুরুতরভাবে আহত হয়েছেন শ্রেয়স আইয়ার। শর্ট থার্ডম্যান অঞ্চল থেকে পিছিয়ে এসে ক্যাচ নিতে গিয়ে ভারসাম্য হারিয়ে কোমরে আছড়ে পড়েন তিনি। মুহূর্তেই যন্ত্রণায় কাতর শ্রেয়স মাঠ ছাড়েন ফিজিওর সহায়তায়। সেই আঘাতই এখন তাঁকে নিয়ে গেছে সিডনির একটি হাসপাতালে, যেখানে আইসিইউতে রাখা হয়েছে মুম্বইয়ের এই তারকাকে।

সূত্র অনুযায়ী, শ্রেয়সের প্লীহায় (spleen) আঘাত লেগেছে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। আপাতত তিনি স্থিতিশীল হলেও আগামী ৪৮ ঘণ্টাই তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। চিকিৎসকেরা নিরন্তর পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে।

বিসিসিআই দ্রুত শ্রেয়সের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং জরুরি ভিত্তিতে তাঁদের অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করছে। জানা গিয়েছে, শ্রেয়সের বোন ইতিমধ্যেই যাত্রার প্রস্তুতি নিচ্ছেন, সঙ্গে পরিবারের আরও একজন সদস্য যেতে পারেন। বোর্ডের তরফে ভিসা প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

ভারতীয় শিবিরে এখন একটাই প্রার্থনা—শ্রেয়স দ্রুত সুস্থ হয়ে উঠুন। তাঁর শান্ত স্বভাব, দারুণ নেতৃত্বগুণ এবং ধারাবাহিক পারফরম্যান্সে ভরসা রেখেছে টিম ইন্ডিয়া। কিন্তু এই মুহূর্তে ব্যাট-বলের লড়াই নয়, শ্রেয়স লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন ইনিংস—হাসপাতালের আইসিইউ-তে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.