রাজনীতিরাজ্য

‘ছাতার রাজনীতি’ নিয়ে শোরগোল! তরজা অব্যাহত কুণাল-শুভেন্দুর

পঞ্চায়েত ভোট দোরগোড়ায়। এহেন আবহে এবার শুরু হল ‘ছাতার রাজনীতি’। যা নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের প্রতি ফের আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পালটা জবাব দিতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। আর অভিযোগের তিরে বিদ্ধ দুই নেতা নিজেদের সমর্থনে বক্তব্য রেখেছেন।

ঘটনার সূত্রপাত কিছুদিন আগের কাঁকসায় অনুষ্ঠিত হওয়া এক জনসভা ঘিরে। সেখানে বক্তব্য রাখছিলেন তৃণমূল নেতা প্রভাস চট্টোপাধ্যায়। সেই সময় এক পুলিস কর্মীকে দেখা যায় তৃণমূল নেতার মাথায় ছাতা ধরে থাকতে। এবং সেই ব্যাপারই গেরুয়া দল লক্ষ্য করে। শুভেন্দু সামাজিক মাধ্যমে সংশ্লিষ্ট ছবিটি দিয়ে একটি পোস্ট করেন। সেখানে রাজ্য সরকার এবং রাজ্য পুলিসের বিরুদ্ধে সরব হন।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার তমলুকের রামতারকহাটে শুভেন্দু অধিকারীর সভা হওয়ার কথা। বিজেপি নেতৃত্বর দাবি, পুলিসের তরফে জানানো হয়েছে, ওই জায়গায় একই দিনে একই সময়ে তৃণমৃলের অনুমতি নেওয়া রয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ, শাসকদলের চাপে পড়ে পুলিস শুভেন্দুর সভার অনুমতি দেয়নি। যা নিয়েও তরজা অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.