রাজনীতি

ধর্নার দ্বিতীয় দিনে মঞ্চে হাজির মুখ্যমন্ত্রী

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার আজ দ্বিতীয় দিন। এদিন সকালে অস্থায়ী তাঁবু থেকে বেরিয়ে প্রাতঃভ্রমণ সারেন তিনি। রেড রোডে তাঁকে মর্নিং ওয়াক করতে দেখা যায়। রাতভর ধর্নাস্থলেই ছিলেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রকে বঞ্চনার পাশাপাশি রাহুল গান্ধী ও বিজেপির প্রতিও সরব হন মমতা। তাঁর উবাচ, ‘এখন নির্বাচন এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশ্যুট করছে। এরা কোনওদিন চায়ের দোকানে বসেনি, চা বানাতে জানে না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কী বোঝেই না! বিড়ি বাঁধতে জানেই না কোনওদিন, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়। খেতেই পারে, আমাদের গ্রামের লোকেরা অনেকে বিড়ি খায়। এটা নিয়ে আমি বলছি না। বাবাহ! বসন্তের কোকিলরা চলে এসেছে।’

রেড রোডে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে ধর্নায় বসেন মুখ্যত। ৪৮ ঘন্টা ধরে চলবে ধর্না। আজই ধর্নার শেষদিন। পরবর্তীতে, আগামী সপ্তাহে একদিনের জন্য রাজধানী সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.