ফের ভয়াবহ রেল দুর্ঘটনার আতঙ্ক ছড়ায় উত্তরবঙ্গে। মঙ্গলবার সকালে আচমকা কোচবিহারের বামনহাট রেল স্টেশনে দাঁড়িয়ে থাকার প্যাসেঞ্জার ট্রেনের সাথে ইঞ্জিনের ধাক্কা লাগে। তাতেই আহত যাত্রীরা।
মঙ্গলবার সকালে বামনহাটি থেকে শিলিগুড়ি যাওয়ার ১৫৪৬৮ ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থেকে রওনা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইঞ্জিনের দিক পরিবর্তনের সময় ঘটে ঘটনাটি। ইঞ্জিন বদলানোর সময় বেসামাল হওয়ায়, ইঞ্জিনটি সজোড়ে ধাক্কা মারে প্যাসেঞ্জার ট্রেনের সামনের বগিতে। ট্রেনের কামরাটি ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি আহত হয় যাত্রীরা।
এই ঘটনায় ২ শিশু সহ ৬ জন যাত্রী আহত হয়।
সঙ্গে সঙ্গে যাত্রীদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এই দুর্ঘটনায় স্বাভাবিক স্তরে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। তবে রেল কতৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য, প্রতিক্রিয়া করেনি।







