বিনোদন

আন্তর্জাতিক স্তরে সাফল্য এলো বলিউডের অন্যতম টেন্ডিং সিনেমা ‘সাইয়ারা’র ঝুলিতে

বিনোদন দুনিয়ায় দীর্ঘ কর্মজীবনে ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে সাফল্য এলো পরিচালক মোহিত সুরির হাতে। এমনকি এই পরিচালকের হাত ধরে ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন আহান পান্ডে। যা বক্স অফিসে ব্যাপক প্রভাব ফেলেছে। এবার এই সিনেমা জায়গা করে নিয়েছে ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে।

‘সাইয়ারা’ সিনেমার গল্পের প্রেক্ষাপট সেজে উঠেছে ট্র্যাজিক প্রেমের গল্প দিয়ে। যেই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পাওয়ার পরেই দর্শকের মন জয় করে নিয়েছে। এমনকি এই সিনেমা বক্স অফিসে অপ্রত্যাশিত ব্যবসা করেছে। এছাড়াও বড় পর্দার পর ওটিটির দুনিয়াতেও বেশ কিছুদিন ট্রেনিংয়ে চলেছে। মানুষের ভালোবাসা অনেক আগেই পেয়েছে এই ‘সাইয়ারা’ সিনেমা। তবে এই সিনেমার সাফল্যের খাতা এখানেই শেষ হচ্ছে না। এবার এক্কেবারে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিল এই সিনেমা।

তবে এই ‘সাইয়ারা’ সিনেমায় মোহিত সুরি শুধুমাত্র পরিচালনা করেছেন এমনটা নয়। যশরাজ ফিল্মসের সঙ্গে হাত মিলিয়ে তিনিও এই সিনেমার প্রযোজনা করেছেন। সম্প্রতি জমজমাট ভাবে মুম্বই শহরে অনুষ্ঠিত হয়েছে ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫। সেই মঞ্চেই এই সিনেমার ‘পপুলার চয়েস অ্যাওয়ার্ড’-এর সম্মানে সম্মানিত হয়েছে। এই পুরস্কার পরিচালকের জন্য আরও বেশি আবেগপ্রবণ কারণ তিনি তার ২০ বছরের কর্মজীবনে এই প্রথম হাতে পেলেন এই আন্তর্জাতিক সম্মান। এরই মধ্যে সেই আবেগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মোহিত সুরি। ফের এক ভারতীয় সিনেমা আন্তর্জাতিক মঞ্চের সম্মান পাওয়ায় গর্বিত গোটা দেশের মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.